মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে চমক দেখাতে পারেন চেয়ার প্রতীকে দরুর 

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণে ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিদ্বন্দ্বিতার ফাঁক গলে বড় ধরনের চমক দেখাতে পারেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ‘চেয়ার’ প্রতীকের প্রার্থী মুফতি বদরুর রেজা সেলিম।

ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া এই আসনের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। দলীয় ভোটব্যাংক ও ব্যক্তিগত পরিচিতির কারণে তিনি এগিয়ে থাকলেও স্থানীয় পর্যায়ে দলীয় অভ্যন্তরীণ কিছু সমন্বয়হীনতা তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ ও ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা করছেন। স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে, ঘোড়া প্রতীক বিএনপির ভোটে ভাগ বসাতে পারে, যা নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলতে সক্ষম।

১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী ‘রিকশা’ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তিনি ধর্মভিত্তিক একটি নির্দিষ্ট ভোটব্যাংকের ওপর নির্ভর করছেন এবং গ্রামাঞ্চলে গণসংযোগ জোরদার করেছেন। তবে তার কিছু বক্তব্য ও অনলাইন আলোচনার কারণে ভোটারদের একটি অংশের মধ্যে দ্বিধা কাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সব প্রার্থীর ভিড়ের মধ্যেও সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মুফতি বদরুর রেজা সেলিম। স্থানীয় বিশ্লেষকদের মতে, ধানের শীষ ও ঘোড়া প্রতীকের মধ্যে ভোট ভাগাভাগি হলে তার সরাসরি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইসলামী ফ্রন্টের সাংগঠনিক তৎপরতা ও তার ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ ভোটারদের কাছে ইতিবাচক সাড়া ফেলছে।

বিশেষ করে তরুণ ভোটার ও পরিবর্তনকামী মানুষের মধ্যে ‘চেয়ার’ প্রতীকের প্রতি আগ্রহ বাড়ছে। নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার প্রতি সাধারণ মানুষের কৌতূহল ও সমর্থন লক্ষ্য করা গেছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ের মাঝেও একজন স্বচ্ছ, জনবান্ধব ও এলাকায় নিয়মিত উপস্থিত এমন প্রতিনিধিকে সংসদে পাঠাতে আগ্রহী। সেই বিবেচনায় বদরুর রেজা সেলিমের পক্ষে নীরব ভোটের একটি প্রবাহ তৈরি হতে পারে বলেও ধারণা করছেন অনেকে।

সব মিলিয়ে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের ঐতিহ্য, ঘোড়া প্রতীকের ব্যক্তিগত জনপ্রিয়তা, রিকশা প্রতীকের নির্দিষ্ট ভোটব্যাংক ও চেয়ার প্রতীকের সম্ভাব্য নতুন চমকের মধ্যে শেষ পর্যন্ত কোন প্রতীক বিজয়ী হয়—সেদিকে তাকিয়ে আছে পুরো নবীগঞ্জ- বাহুবল বাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews