1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

বিএনপি গণতান্ত্রিক দল, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল: সৈয়দ ফয়সল

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম, চুনারুঘাট: হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, আমি আপনাদের সেবা করতে চাই, কাজের মধ্য দিয়ে স্বরণীয় হয়ে বেঁচে থাকার জন্যই এসেছি।আমি শুধুই একজন সেবক ।  আমি আপনাদের অধিকার আদায়ের রাজনীতি করি।

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও জুলুম–নির্যাতন চিরতরে বন্ধ করতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক  রাষ্ট্র।

এ দেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর জুলুম–নির্যাতন চালায়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।

বৃহঃস্পতি বার (৫ ফেব্রুয়ারী) বিকালে চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার, বাঘারুক, আমুরোড ও রাজার বাজার এবং কালিশিরি বাজারে  পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে। ভবিষ্যতেও ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। কৃষক, শ্রমিক সহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বি এন পি কাজ করে।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দল–মত, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাট আসন বিএনপিকে উপহার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা মাধবপুর ও চুনারুঘাটকে নতুনভাবে উন্নয়ন করতে চাই, যাতে এর সুফল এলাকার প্রতিটি নাগরিক ভোগ করতে পারে। আমার কাছে সবার আগে দেশ ও দেশের মানুষ।”

তিনি বলেন, “চা শ্রমিকরা এই এলাকার প্রাণশক্তি। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বলেন, ধানের শীষ বিজয়ী হলে মানুষের  ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান,বি এন পি, নেতা শামসুল হক তালুকদার,মোঃ আলী চেয়ারম্যান, মীর শওকত আলী সেলিম,প্রফেসর আঃ হামিদ তালুকদার  সালেহ উদ্দিন বাবরু, যুবদলের আহবায়ক মোঃ মোজাম্মেল হক চৌঃ,  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,প্রফেসর জামাল উদ্দিন, হিমু চৌঃ, আব্দুল আওয়াল মেম্বার, মোঃ সফিক মিয়া মহালদার,সারোয়ার নেওয়াজ শামীম, জহিরুল চৌঃ,কামরুল হাসান শামীম, গোলাম মোস্তফা কুটি,এম এ রহিম,মানিক মেম্বার, আব্দুল্লাহ মেম্বার, নবীউর রহমান অপূর্ব সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সলকে বিজয়ী করতে সকলে মিলে মিশে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews