1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ধানের শীষের সমর্থনে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নির্বাচনী মিছিল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো: ফয়সালের নির্বাচনী প্রচারণায় আজ গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা আরও উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রহমানের পরিচালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুহেল শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আরফান আহমেদ শাকিল, সহ সাধারণ সম্পাদক তুষার মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইসমাঈল সুহাগ, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ মাসুক মিয়া , সহ ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল হামিদ প্রমুখ।

এছাড়াও ছাত্রদল নেতা মোঃ শাকিল মিয়া, অন্তর তালুকদার, আসাদ, রিফাত তাহসান, ওয়াজিদ, পিয়াস, নাইম, জুটন, রাব্বি, রাকিব ইমনসহ আরও অনেকেই।

পথসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ করছে। আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে।

আরও বলেন, চুনারুঘাট মাধবপুর এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।

গাজীপুরবাসী ঐক্যজোট, ধানের শীষে দিবে ভোট—এই স্লেগানে মুখরিত ছিল আসামপাড়া বাজারের চারপাশ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট