➖
এফ এম খন্দকার মায়া
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷
যৌথ এ অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়৷ এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৭টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়।
এসময় জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে জানায় উপজেলা প্রশাসন।
দ.ক.সিআর.২৫